আজ-  ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!! «» মৌলভীবাজারের শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত «» ঈদুল আজহার টানা ছুটিতে কমলগঞ্জের লাউয়াছড়ায় পর্যটকদের ঢল «» বগুড়া সান্তাহারে রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন «» কমলগঞ্জে কালাছড়া বনবিটে রাতের আঁধারে বৃক্ষ নিধন ও পাচার, হুমকির মুখে পরিবেশ «» যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ২য় বারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় আবু তালহা চৌধুরীর সম্মানে দোয়া ও শুভ কামনা মাহফিল «» এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও «» নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন

মৌলভীবাজারের শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) রাত ৯টায় মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মাহিদুর রহমান-এর আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা জীবন নিয়ে আলোচনা করেন মাহিদুর রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দ।

সভায় মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্মরণসভা ও দোয়া মাহফিলে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কৃষক দল, শ্রমিক দল এবং যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ নেন।