আজ-  ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা  «» নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত «» নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার «» যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ  «» বগুড়া আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ «» ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত «» সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীসংগঠনের ভূমিকা অপরিসীম- কয়েছ লোদী «» কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার; মামলা দায়ের «» কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ «» শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ।

​নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ:

কমলগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বি, জামাতের ইসলামের সাবেক পৌর আমির,  সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মরহুম মোহাম্মদ আবদুল মুমিন (আলাল মিয়া) সাহেবের রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুহরের নামাজের পর কমলগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ মরহুমের নিজ বাড়ীতে তাঁর পরিবারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উক্ত দোয়া মাহফিলে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আওয়ামী লীগ এবং আনজুমানে আল ইসলাহ-এর নেতৃবৃন্দ।

​এছাড়াও মরহুমের আত্মার শান্তি কামনায় আয়োজিত এই মাহফিলে ছাত্রশিবির ও আনজুমানে তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষাবিদ, কর্মরত সাংবাদিকবৃন্দ, এলাকার বিশিষ্ট মুরব্বি এবং যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা মরহুম মোহাম্মদ আবদুল মুমিন (আলাল মিয়া) সাহেবের সমাজসেবামূলক কর্মকাণ্ড ও শিক্ষার প্রসারে তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে মরহুমের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়।