আজ-  ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু «» কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ। «» রাজনগরে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৭ জন গ্রেফতার

২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলা পরিষদ এর আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ জুন দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন- মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা বেগম শামীমা খন্দকার, জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী (সিভিল), স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়- ইঞ্জি: মো: মাসুম হোসেন, সাঁটলিপিকার মলয় কান্ত দেবনাথ। জানা গেছে- বিএনপির নির্বাচনী অন্যতম অঙ্গিকার ছিলো-ক্ষমতায় এলে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এই বৃহৎ বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে দেশের ১৪৯টি উপজেলায় দেড় কোটি চারা রোপন করা হবে।