আজ-  ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নওগাঁয় আয়োজিত হলো চাকুরী মেলা ২০২৬ «» নওগাঁয়  পিকআপের ধাক্কায় এক শিশুর মৃত্যু  «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার আলিম পরীক্ষার্থীদের সফলতা ও মরহুম আখলিছ মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সম্পন্ন।  «» কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত «» আদমদীঘিতে বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার «» পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ ডিবি পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেফতার «» বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান «» জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান «» বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! «» শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ উদ্বোধন

নওগাঁয় আয়োজিত হলো চাকুরী মেলা ২০২৬

(নওগাঁ) প্রতিনিধি : দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশে সহায়তা প্রদানের লক্ষ্যে নওগাঁয় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘চাকরি মেলা। সোমবার (২২ জুন) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ফেষ্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘রিকভারি এন্ড এ্যডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট-(রেইজ) প্রকল্পের আওতায় মৌসুমী ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উন্নয়ন সংস্থা মৌসুমীর নির্বাহী পরিচালক এরফান আলীর সভাপতিত্বে সদর উপজেলার নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমিনা খাতুন, নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সামসুজ্জামান, পিকেএসএফ ‘রেইজ’ প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ড. মো. ফয়জুল তারিক চৌধুরী ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।