আজ-  ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে «» বৃহস্পতিবার সিলেটে আসছেন জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ  «» নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন «» নওগাঁ পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক «» বগুড়া সান্তাহারের মাদক সম্রাজ্ঞী ফাতেমা গ্রেপ্তার «» নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা ! «» মতিয়ার চৌধুরী রচিত ‘নবীগঞ্জের ইতিকথা’ নিয়ে বই পড়া উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত «» কমলগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মতিয়ার চৌধুরী রচিত ‘নবীগঞ্জের ইতিকথা’ নিয়ে বই পড়া উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মতিয়ার চৌধুরী রচিত ‘নবীগঞ্জের ইতিকথা’ নিয়ে বই পড়া উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার প্রসারে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বই পড়া উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। লাল-সবুজ সাইক্লিং ক্লাবের উদ্যোগে শনিবার (২০ জুন) নবীগঞ্জের হিরা মিয়া গার্লস হাই স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল বিষয় ছিল লেখক মতিয়ার চৌধুরী রচিত ‘নবীগঞ্জের ইতিকথা’ গ্রন্থ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক রেজাউল করিম, হিরা মিয়া গার্লস হাই স্কুলের শিক্ষক প্রদীপ রঞ্জিত দাশ, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন আহমদ, চৌশতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ লাবলু, রজনীগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার চৌধুরী পান্না, আনন্দ নিকেতন নবীগঞ্জের সভাপতি প্রণব দেব এবং বিশিষ্ট চিত্রশিল্পী আসাদ আহমদ সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন- লাল-সবুজ সাইক্লিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মাজহারুল ইসলাম তারেক। বক্তারা বলেন- প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে বই পড়ার আগ্রহ কিছুটা কমে গেলেও জ্ঞান অর্জন, সৃজনশীলতা বিকাশ এবং মানবিক মূল্যবোধ গঠনে বইয়ের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বই পড়ার সংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন। প্রতিযোগিতায় নবীগঞ্জের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করে হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থী মোছা. হাফিজা আক্তার নাদিয়া, দ্বিতীয় স্থান অর্জন করে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার কেয়া এবং তৃতীয় স্থান অর্জন করে হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থী জয়দীপ রায়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ ধরনের ব্যতিক্রমী ও শিক্ষামূলক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে ‘নবীগঞ্জের ইতিকথা’ গ্রন্থের লেখক মতিয়ার চৌধুরীর সাহিত্য ও গবেষণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ লাল-সবুজ সাইক্লিং ক্লাবের পক্ষ থেকে