প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা !
দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ-২০২৬ এর প্রস্তাবনা জমা দেওয়ার সময় ৩০ জুন ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে প্রকাশিত ও প্রচারিত সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে নিম্নোক্ত তিনটি বিভাগে প্রস্তাবনা আহ্বান করছে টিআইবি-
| বিভাগ | ফেলোশিপ সংখ্যা |
| সাধারণ (শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও নির্মাণ খাতসহ অন্যান্য) | ৪টি |
| জ্বালানি খাতে সুশাসন | ১টি |
| বর্জ্য, পরিবেশ ও জলবায়ু সুশাসন | ৫টি |
চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোদের প্রত্যেককে সম্মানী হিসেবে মোট ১০০,০০০ (এক লক্ষ) টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে। বিস্তারিত জানতে:






