আজ-  ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে «» বৃহস্পতিবার সিলেটে আসছেন জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ  «» নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন «» নওগাঁ পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক «» বগুড়া সান্তাহারের মাদক সম্রাজ্ঞী ফাতেমা গ্রেপ্তার «» নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর পক্ষ থেকে শুভেচ্ছা ! «» মতিয়ার চৌধুরী রচিত ‘নবীগঞ্জের ইতিকথা’ নিয়ে বই পড়া উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত «» কমলগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে নিয়োগ কার্যক্রম শুরু হয়। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোরভাবে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়। তৃতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংসহ বিভিন্ন শারীরিক সক্ষমতার ইভেন্টে অংশ নেন। প্রতিটি ধাপে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তাদের দক্ষতা ও শারীরিক সক্ষমতা মূল্যায়ন করা হয়। নিয়োগ কার্যক্রম পরিদর্শন ও তদারকিতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত একজন পুলিশ সুপার, জয়পুরহাট ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু, স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি ও তদারকি করা হচ্ছে। পুরো কার্যক্রমে শৃঙ্খলা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে প্রার্থীদের মূল্যায়ন করা হয়।