আজ-  ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে দুইদিনব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» শমশেরনগর হাসপাতাল পরিদর্শনে ড. ওয়ালী তছর উদ্দিন -এর সার্বিক সহায়তার আশ্বাস «» ২০২৬-২৭ অর্থবছরের সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা «» ঢাকা বাসস্ট্যান্ডে যানজট নিরসনে মাঠে পুলিশ সুপার, প্রস্তাবিত ট্রাক টার্মিনাল পরিদর্শন «» মৌলভীবাজার নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। «» মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু «» কমলগঞ্জে পবিত্র আশুরা উদযাপন «» কমলগঞ্জে পবিত্র আশুরা উদযাপন ও হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.)-এর ৫ম ইসালে সাওয়াব মাহফিল সম্পন্ন।

বগুড়া কাচ্চি ডাইনের ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

 (বগুড়া) প্রতিনিধি: রবিবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ২ টা থেকে বগুড়া মহানগরের ইয়াকুবিয়ার মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য এবং খাদ্য তৈরীর উপকরণ ও সরঞ্জামাদি সংরক্ষণ করে রাখতে দেখা যায়। কাঁচা মাছ মাংসের সাথে টক দই ও মসলা জাতীয় খাবার ফ্রিজে সংরক্ষণ করে রাখতে দেখা যায়। এছাড়াও নষ্ট ও ফাংগাসযুক্ত বাসমতি চাল দিয়ে কাচ্চি তৈরি করতে দেখা যায়। কিচেনে ও স্টোর রুমে ইদুর ও চিকা বিচরণ করতে দেখা যায় এবং এদের মলমূত্রাদি বিভিন্ন খাদ্য সরবরাহের সরঞ্জামাদীতে দেখা যায়। এই সকল অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে কাচ্চি ডাইন বগুড়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়। মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক জনাব ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন RAB-12 এবং জেলা পুলিশের চৌকস টীম।