আজ-  ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে দুইদিনব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» শমশেরনগর হাসপাতাল পরিদর্শনে ড. ওয়ালী তছর উদ্দিন -এর সার্বিক সহায়তার আশ্বাস «» ২০২৬-২৭ অর্থবছরের সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা «» ঢাকা বাসস্ট্যান্ডে যানজট নিরসনে মাঠে পুলিশ সুপার, প্রস্তাবিত ট্রাক টার্মিনাল পরিদর্শন «» মৌলভীবাজার নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। «» মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু «» কমলগঞ্জে পবিত্র আশুরা উদযাপন «» কমলগঞ্জে পবিত্র আশুরা উদযাপন ও হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোশাররফ আলী (রহ.)-এর ৫ম ইসালে সাওয়াব মাহফিল সম্পন্ন।

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত, আহত-১

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (১৭) ও নাঈম (১৭) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাব্বির (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার বিকালে  দিকে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত সাব্বির (২৫) একই এলাকার শহিদ আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গলের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ বলেন, “বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত তিনজনের মধ্যে দুইজন হাসপাতালে আনার আগেই মারা যান। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।”

দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘাতক বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত সৌরভ ও নাঈম