আজ-  ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» এখনই পদক্ষেপ নিন: জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে «» লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলায় কবি সৈয়দ কাহেরের কাব্যগ্রন্থ ‘অধরা শেষ না হওয়া’র মোড়ক উন্মোচন, «» কমলগঞ্জে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত আটক «» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ৮নং ওয়ার্ডের পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও সেমিনার সম্পন্ন।  «» মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় «» পুরুষের সমতা নিশ্চিত করতে কমপক্ষে দুইজন নারী কমিশনার রাখার সুস্পষ্ট বিধান যুক্ত করতে হবে। «» আদমদীঘিতে বিশেষ বরাদ্দে বিভিন্ন উপকরণ বিতরণ করলেন এমপি আব্দুল মহিত তালুকদার «» মৌলভীবাজারে জমিজমা বিরোধে ভাই হত্যার অভিযোগে পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেফতার «» শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া দখলমুক্ত ও অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান «» মৌলভীবাজারে কবি, প্রকৌশলী ও শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণসভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া দখলমুক্ত ও অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া দক্ষিণ ও কালিঘাট রোড জোড়াপুল সংলগ্ন ভুরভুরিয়া ছড়া দখল করে ভবন নির্মাণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন। অভিযানের সময় ছড়ার বিভিন্ন অংশ পরিদর্শন করে দখল, অবৈধ স্থাপনা ও বালু উত্তোলনের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। এসময় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন বলেন, ভুরভুরিয়া ছড়াসহ উপজেলার সব ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে জোরদার অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাকৃতিক জলাধার ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এদিকে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের নির্দেশনায় ভূমি অফিসের সহায়তায় ছড়ার সীমানা ম্যাপ অনুযায়ী নির্ধারণ করা হবে। এরপর পৌরসভার পক্ষ থেকে ছড়া দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা চিহ্নিত করে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে ভুরভুরিয়া ছড়া দখল ও অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে এবং ছড়ার স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া দখলমুক্ত ও অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান