আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ৮নং ওয়ার্ডের পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও সেমিনার সম্পন্ন।
নিজস্ব প্রতিবেদকঃ
আজ ৩ জুলাই জুমাবার বাদ এশা কমলগঞ্জ পৌর ৮নং ওয়ার্ডে পবিত্র আশুরা শীর্ষক সেমিনার ও আলোচনা সেমিনার ওয়ার্ড সহ-সভাপতি মোহাম্মদ আবদুল মজিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ হিফজুর রহমান উপস্হাপনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী, উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ কননাল মিয়া, মুহাম্মদ ইয়াওর আলী, সদস্য মুহাম্মদ রুজেল আহম মুহাম্মদ মাসুদ মিয়া।, মুহাম্মদ আবদুল বাছিত, মুহাম্মদ মখলিছ মুহাম্মদ আকবর আলী প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র বরকতময় আশুরার গুরুত্ব, তাৎপর্য এবং কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবার-পরিজনদের আত্মত্যাগের মহিমা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, আশুরার চেতনা আমাদের অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগায়।
কমলগঞ্জ পৌর ইউনিটের ০৮ নং ওয়ার্ড আল ইসলাহ সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মুহাম্মদ তফাজ্জল হোসেন গুরুতর অসুস্থ ও সৌদি প্রবাসী মুহাম্মদ আরিফ অসুস্থ তাদের জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে শেষে দেশ, জাতির কল্যাণে ও উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেমিনার সম্পন্ন হয়।






