আজ-  ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রাজনগরে নিখোঁজের নাটক সাজিয়ে মরদেহ মাটিচাপা : ঘাতক স্বামী আটক «» এআই প্রযুক্তিতে ভুয়া ছবি তৈরি করে কালের কণ্ঠের সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি «» কমলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত «» তীব্র গরমে স্বস্তি নেই প্রাণীকুলে:কমলগঞ্জে লাউয়াছড়া উদ্যানে হাঁসফাঁস বন্যপ্রাণীদের «» বগুড়া সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ করে ছুরিকাঘাত ও টাকা ছিনতাইয়ের অভিযোগ   «» বগুড়া আদমদীঘিতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত «» রাজনগরে ১৮দিন পর চার হাত মাটির নিচে মিলল স্ত্রীর মরদেহ: স্বামী আটক «» মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল : অবস্থান তুলে ধরে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন «» বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে দুই হ্যাচারী মালিকের জরিমানা «» স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন।

কমলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
 ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাঈদ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, উপজেলা ইউসিসিএলি: এর চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্না, কমলগঞ্জ থানার এসআই আমির আলী, উপজেলা সমবায় কর্মকর্তা সালিক আহমেদ ভূঁইয়া, পজিপ কর্মকর্তা মোর্শেদা খানম, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সমবায়ী সত্যবান সিংহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পল্লী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভরতা অর্জনে পল্লী উন্নয়ন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে তিন শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও উত্তরগাঁও ভানুবিল কৃষক সমবায় সমিতিকে ৬ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়। সবশেষে ১৫০ জন উপকারভোগীকে গাছের চারা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন অফিসের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।