আজ-  ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু, «» হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মডেল মাদ্রাসায় ফল বিতরণ, ফল উৎসব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কার্ডিফে ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক রডরি মর্গানের স্ট্যাচু নির্মাণ «» কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী «» জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে তৃতীয় পাবলিক টয়লেট ও ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প «» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» পূর্ব লন্ডনে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে ‘ভাই বন্ধু’ গ্রুপের বার্ষিক গেট-টুগেদার অনুষ্ঠিত «» পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব «» বগুড়া সান্তাহারে নারীকে অশালীন ভিডিও-আপত্তিকর বার্তা পাঠানো; পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

বগুড়া সান্তাহারে নারীকে অশালীন ভিডিও-আপত্তিকর বার্তা পাঠানো; পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

সজীব হাসান,  স্টাফ রিপোর্টার:  বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক নারীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভিডিও, ছবি ও আপত্তিকর বার্তা পাঠিয়ে হয়রানির অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় আপন বাদশা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার রাতে নওগাঁ ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী নারীকে অশালীন ভিডিও, ছবি ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিকভাবে হয়রানি করছিলেন। একপর্যায়ে তিনি ওই নারীকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এজাহারে আরও বলা হয়, গত ২১ জুন দুপুরে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে সান্তাহার ফলপট্টি এলাকায় অভিযুক্তকে এ বিষয়ে প্রতিবাদ জানান ওই নারী। এতে ক্ষিপ্ত হয়ে আপন বাদশা তাকে মারধর করেন এবং লোহার মতো শক্ত বস্তু দিয়ে মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর গত ২৭ জুন রাতে ভুক্তভোগী নিজেই সান্তাহার রেলওয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও মারধরের অভিযোগে মামলা করেন। ওই মামলায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আপন বাদশাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ইতিপূর্বে তার নামে একটি মাদক মামলাও রয়েছে।