আজ-  ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» TIB Demands Immediate, Unbiased Investigation «» শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ «» জুড়ীতে ইয়াবাসহ নারী গ্রেফতার, পলাতক স্বামীকে খুঁজছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। «» বগুড়া আদমদীঘিতে  জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত  «» বগুড়া আদমদীঘিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা «» ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আরডিএ, বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত «» সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন «» কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু «» কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার; অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ

বগুড়া আদমদীঘিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

  (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রাণীসম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, মৎস্য অফিসার নাহিদ ইসলাম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোস্তাকিন তালুকদার, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রব্বানী প্রমূখ।