আজ-  ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

মৌলভীবাজারে ‘হলদে পাখি কার্নিভাল–২০২৬’ অনুষ্ঠিত


মৌলভীবাজার প্রতিনিধি ্॥ বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে মৌলভীবাজার জেলা শাখার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘হলদে পাখি কার্নিভাল– ২০২৬’।
গতকাল (২১জুলাই ) মঙ্গলবার শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এ কার্নিভালের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার কমিশনার বেগম নুরজাহান সোয়ারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
উদ্ভোদনী ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদা আক্তার, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার, সদর উপজেলার স্থানীয় কমিশনার ইসমত আরা, শ্রীমঙ্গল উপজেলার স্থানীয় কমিশনার রিতা দত্ত প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার।
কার্নিভালে জেলার ৪টি উপজেলার ২১টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫১জন হলদে পাখিরা ও ৩০জন বিঞ্জ পাখি অংশগ্রহণ করে। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। কার্নিভাল প্রাঙ্গণে হলদে পাখিদের ৮টি স্টল বসানো হয়। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল স্টলগুলো পরিদর্শন করে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের উৎসাহিত করেন। এছাড়া অডিটরিয়াম প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে গার্ল গাইডস্ এর মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে জেলা প্রশাসক হলদে পাখিদের দীক্ষা প্রদান করেন। প্রাণবন্ত এই আয়োজন শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।
দিনবাপী ‘হলদে পাখি কার্নিভাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রাশেদা আকতার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা গার্লস গাইড কমিশনার বেগম নূরজাহান সুয়ারা। জেলা বক্তব্য রাখেন মাধুরী মজুমদার বক্তব রাখেন ফাতেমা জহুরা বিউটি, নাজমা আক্তার, বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার কমিশনার রিতা দত্ত, বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন সদও উপজেলা কমিশনার ইসমত আরা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ,জেলা গার্লস গাইডার তাহিয়াহ তাবাচ্চুম ইসলাম। কার্নিভাল অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা, গান ও নৃত্য ও নাটক এবং সাংস্কুতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ‘হলদে পাখি কার্নিভাল অনুষ্ঠানে বিজয়ীদেও মধে অতিথিরা সনদ ক্রেষ্ট এবং পুরস্কার প্রদান করা হয়।
গুরুত্ব ও তাৎপর্য আয়োজকদের মতে,এ ধরনের আয়োজন শিশুদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা এবং সেবামূলক মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কার্নিভালটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়