আজ-  ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» পূর্বলন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» নিকোলাস বিশ্বাসএকজন সৃজনশীল লেখক, কলামিস্ট, অনুবাদক এবং উন্নয়ন পেশাজীবী। জলবায়ু «» মৌলভীবাজারে নজরদারির অভাবে বাড়ছে অদক্ষ চালক : অবৈধভাবে চলছে প্রায় ১২টি প্রতিষ্ঠান «» বগুড়া আদমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার «» যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” এর ১০ বছর পূর্তি উদযাপন «» ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন «» চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে বিক্ষোভ সমাবেশ।।  «» বগুড়ায় ডিবির অভিযানে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ১ «» বগুড়া আদমদীঘিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার «» শ্রীমঙ্গল ও কমলগঞ্জ  উপজেলার ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বগুড়া আদমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

 (বগুড়া) প্রতিনিধিঃ পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন’ কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলার পুনঃখননকৃত জিনইর বড়খাড়ি হইতে দত্তবাড়িয়া হইয়া শাঁওইল গ্রাম অভিমুখী খালের দুই পাশে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সদরের জিনইর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নকৃত বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার উপস্থিত হয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, যুবদল নেতা ফেরদৌস আলী, শাহ রিয়ন সরকার, ছানোয়ার হোসেন, ইউপি সদস্য তাজুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।