আজ-  ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত «» নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার «» যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ  «» বগুড়া আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ «» ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত «» সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীসংগঠনের ভূমিকা অপরিসীম- কয়েছ লোদী «» কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার; মামলা দায়ের «» কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ «» শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার «» শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

অসহায় মানুষের পাশে সাব্বির করিম ফাউন্ডেশন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলাধীন ৬নং একাটুনা ইউনিয়নের একাটুনা গ্রামের কৃতিসন্তান ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রু সাব্বির করিম এর নিজ বাড়ী একাটুনা গ্রামের দক্ষিনপাড়ায় ৪০তম ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে ছালিমুন নেছা ফ্রি প্রাইমারি হেলথ কেয়ার ট্রাস্ট। মানবিক এ উদ্যোগে প্রায় ১০০ জন অসহায় নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ক্যাম্পটি আয়োজন করে ছালিমুন নেছা ফ্রি প্রাইমারি হেলথ কেয়ার ট্রাস্ট এবং সার্বিক অর্থায়ন করেন- সাব্বির করিম ফাউন্ডেশন, মৌলভীবাজার। আয়োজকরা জানান, বিগত ২০২৩ সাল থেকে ট্রাস্টটি নিয়মিতভাবে প্রতি মাসে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ছয় হাজার সুবিধাবঞ্চিত মানুষ এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন। স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।