আজ-  ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নওগাঁয় শিক্ষার্থীর টাকা ছিনতাই; ডিবির অভিযানে গ্রেপ্তার ছিনতাইকারী «» বগুড়া গাবতলীতে আঙিনায় ১২ ফুট উঁচু গাঁজার গাছসহ আটক ১ «» বগুড়া আদমদীঘিতে এমপি মহিত তালুকদারকে দলিল লেখক সমিতি সংবর্ধনা            «» কুলাউড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার «» মৌলভীবাজারে কবি রিপন কান্তি ধর রুপকের জন্মদিন পালিত «» তালামীযে ইসলামিয়া সিলেট এমসি  কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন। «» সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে- যু্গ্ম সচিব মোস্তফা মোরশেদ «» বগুড়ায় কথিত সন্ত্রাসী চক্রের গোপন আস্তানায় ডিবির অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৩ «» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: বালুভর্তি ডায়না ট্রাক জব্দ, হেকিম মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা «» শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

কাবিননামা না থাকায় উত্তরাধিকার বঞ্চনার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন প্রতিবন্ধী নারী

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

কাবিননামা না থাকার অজুহাতে স্বামীর সম্পত্তির উত্তরাধিকার থেকে তাকে ও তার সন্তানদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রীমঙ্গলের এক প্রতিবন্ধী নারী।

শনিবার (১ আগস্ট) শ্রীমঙ্গল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলার সিন্ধুরখান সড়ক এলাকার বাসিন্দা ও প্রয়াত মো. ইয়াকুব আলী খানের তৃতীয় স্ত্রী রহিমা বেগম এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, স্বামীর মৃত্যুর পর প্রথম স্ত্রীর সন্তানরা তাকে ও তার সন্তানদের উত্তরাধিকার থেকে বাদ দেওয়ার পাশাপাশি সন্তানদের পিতৃত্বও অস্বীকার করছেন। পৌরসভা থেকে উত্তরাধিকার সনদ না পেয়ে আদালতে এফিডেভিটের মাধ্যমে তাকে ও তার সন্তানদের বাদ দিয়ে অন্যদের নামে উত্তরাধিকার সনদ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রয়াত মো. ইয়াকুব আলীর প্রথম স্ত্রীর সন্তানদের মধ্যে মনজুর আলী খাঁন জীবিত থাকা পর্যন্ত তাদের পরিবারের পক্ষ থেকে প্রতি মাসে তাকে ৫ হাজার টাকা করে দেওয়া হতো, যা পরিবারের অন্য সদস্যরাও স্বীকার করেন। এছাড়া জীবদ্দশায় মো. ইয়াকুব আলী তার প্রথম স্ত্রীর তিন সন্তানকে সম্পদ আত্মসাতের অভিযোগে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছিলেন বলেও দাবি করেন তিনি। 

রহিমা বেগম আরও বলেন, স্বামীর রেখে যাওয়া সুরভিপাড়া এলাকার বসতবাড়ি থেকে তাকে উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে। তিনি তার ও সন্তানদের আইনগত উত্তরাধিকার, পিতৃপরিচয়ের স্বীকৃতি এবং সম্পত্তির ন্যায্য বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে প্রথম স্ত্রীর ছেলে সাহাদাত হোসেন খান বলেন, রহিমা বেগম যদি সত্যিই তাদের সৎ মা হয়ে থাকেন, তবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন ।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মো. ইয়াকুব আলী খানের তৃতীয় স্ত্রী রহিমা বেগম