আজ-  ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নওগাঁয় শিক্ষার্থীর টাকা ছিনতাই; ডিবির অভিযানে গ্রেপ্তার ছিনতাইকারী «» বগুড়া গাবতলীতে আঙিনায় ১২ ফুট উঁচু গাঁজার গাছসহ আটক ১ «» বগুড়া আদমদীঘিতে এমপি মহিত তালুকদারকে দলিল লেখক সমিতি সংবর্ধনা            «» কুলাউড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার «» মৌলভীবাজারে কবি রিপন কান্তি ধর রুপকের জন্মদিন পালিত «» তালামীযে ইসলামিয়া সিলেট এমসি  কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন। «» সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে- যু্গ্ম সচিব মোস্তফা মোরশেদ «» বগুড়ায় কথিত সন্ত্রাসী চক্রের গোপন আস্তানায় ডিবির অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৩ «» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: বালুভর্তি ডায়না ট্রাক জব্দ, হেকিম মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা «» শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

মৌলভীবাজার শেরপুর পুলিশ ফাঁড়ি এএসআই শফিকুল ইসলাম পুলিশ লাইনে ক্লোজ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শফিকুল ইসলাম শফিক-কে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। মাকের আস্তানা থেকে নিয়মিত টাকা আদায় ও মাক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে (স্মারক নং-২১৭৮/আরও, তারিখ : ৩১ জুলাই-২০২৬)-এর আদেশে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল হাসান। স্থানীয়দের অভিযোগ, মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাক ব্যবসা চালিয়ে আসছিল। বিভিন্ন সময় পুলিশকে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, পুলিশকে ম্যানেজ করে অভিযুক্তরা পুনরায় মাক ব্যবসা চালিয়ে আসছিল। জানা গেছে- গত ৩১ জুলাই সরকার বাজার এলাকায় চিহ্নিত মাক ব্যবসায়ী হিসেবে পরিচিত মজনু মিয়াসহ কয়েকজনকে স্থানীয় বাসিন্দারা আক করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়। খবর পেয়ে মৌলভীবাজার সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। সরেজমিনে উপস্থিত লোকজন পুলিশের উপস্থিতিতেই এএসআই শফিকুল ইসলাম-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবৈধ ভাবে আর্থিক সুবিধা নেয়ার বিষয়ে অভিযোগ তুলেন। এর পর মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শফিকুল ইসলাম শফিক-কে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এ বিষয়ে জানতে চাইালে এএসআই শফিকুল ইসলাম মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, লন্ডন প্রবাসী সোহাগের এক ভাইকে পূর্বে আক করার জের ধরেই তিনি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে এসব অভিযোগ করছেন। তাঁর দাবি, অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে।