আজ-  ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া সিলেট এমসি  কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন। «» সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে- যু্গ্ম সচিব মোস্তফা মোরশেদ «» বগুড়ায় কথিত সন্ত্রাসী চক্রের গোপন আস্তানায় ডিবির অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৩ «» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: বালুভর্তি ডায়না ট্রাক জব্দ, হেকিম মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা «» শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা «» নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন «» তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ মি‌নিময় «» মৌলভীবাজার শেরপুর পুলিশ ফাঁড়ি এএসআই শফিকুল ইসলাম পুলিশ লাইনে ক্লোজ «» সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা «» অসহায় মানুষের পাশে দেশ-বিদেশ মৌলভীবাজার সংগঠন : ৪র্থ পাকা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রীমঙ্গলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। একই সঙ্গে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬। শিশুস্বাস্থ্য সুরক্ষা, মায়ের দুধের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্তন্যদানকে উৎসাহিত করতে বিশ্বের ১৭০টিরও বেশি দেশে ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সপ্তাহটি উদযাপন করা হচ্ছে।

এ উপলক্ষে রোববার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।

সভায় ডা. সিনথিয়া তাসমিন বলেন, শিশুর জীবন রক্ষা, সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। মায়ের দুধ শিশুর প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদান সরবরাহ করে, বিভিন্ন সংক্রমণ ও ডায়রিয়াসহ নানা রোগ থেকে সুরক্ষা দেয় এবং মা-শিশুর মধ্যে গভীর বন্ধন তৈরি করে। তিনি জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, গর্ভবতী ও নবজাতকের মায়েরা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: ১ বিশ্ব মাতৃদুগ্ধ দিবস শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে র‌্যালী,

২, বিশ্ব মাতৃদুগ্ধ দিবস শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভার