আজ-  ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা «» শ্রীমঙ্গলে পথশিশুদের নিয়ে চিড়িয়াখানায় আনন্দঘন ভ্রমণ «» যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন «» নওগাঁ ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার  «» কমলগঞ্জে লোকনাথ সেবা সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা  «» বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে… «» মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মুজিবুর রহমান, সেক্রেটারি মুহিউসসুন্নাহ আজমী। «» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে 

মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মুজিবুর রহমান, সেক্রেটারি মুহিউসসুন্নাহ আজমী।

মৌলভীবাজার প্রতিনিধি:

অদ্য ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে গোপন ভোটের মাধ্যমে মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে কাজী মাওলানা মুজিবুর রহমান সভাপতি এবং কাজী মাওলানা মুহিউসসুন্নাহ আজমী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী এ কে এম বদরুল হক, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কাজী সমিতির দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যরা।

গোপন ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় উপস্থিত কাজীগণ নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন জানান। একই সঙ্গে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন এবং কাজী সমিতির উন্নয়ন ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।