আজ-  ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া ইছামতি ডিগ্রি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন «» তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরের আওতাধীন ডেমরা থানা শাখার কাউন্সিল সম্পন্ন। «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ট ধাপে টেংরাবাজার বাইতুননূর মাসজিদ সংলগ্ন কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ফ্রান্সে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট সাখসেল-সেন্ডেনিস শাখার সামারকালিন কোর্স অনুষ্ঠিত  «» কমলগঞ্জে হামলা মামলার আসামি শহিদুল ইসলাম গ্রেপ্তার, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ «» রাজনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন «» জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময় «» শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার «» অদম্য মেধাবী:কমলগঞ্জে দারিদ্রতাকে জয় করে এসএসসিতে জিপিএ-৫;অর্থাভাবে রেশমির চিকিৎসক হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? «» সান্তাহারে মৎস্য গবেষণা ইন্সটিটিউটের প্লাবনভূমি উপ-কেন্দ্রে মাছের পোনা অবমুক্তকরণ

সান্তাহারে মৎস্য গবেষণা ইন্সটিটিউটের প্লাবনভূমি উপ-কেন্দ্রে মাছের পোনা অবমুক্তকরণ

, (বগুড়া) প্রতিনিধি:

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বগুড়ার সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্লাবনভূমি উপ-কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার। সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্লাবনভূমি উপ-কেন্দ্রের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপকেন্দ্র প্রধান ড. মোছা: সোনিয়া শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শিশির কুমার দে, শাহনাজ পারভীন, মেজবাবুল আলম, সান্তাহার সওজ কারখানা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম মাহফুজ আলম, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হাসান, শামীম হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বিএনপি নেতা মতিউর রহমান টিটু, আজাদ, নাহিদ, জামাল, সালাউদ্দিন, মাসুম, হারুন, নান্টু, রাসেল ও শ্রী হারান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় পোনা অবমুক্তকরণ এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।