তালামীযে ইসলামিয়া ইছামতি ডিগ্রি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন ইছামতি ডিগ্রি কলেজ শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ আগষ্ট, ২০২৬ ঈসায়ী, রবিবার, কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক মো. আমিনুল এহসান জাবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তায়্যিব রুবেল, অর্থ সম্পাদক তানভীর আহমদ, সহ অফিস সম্পাদক উবায়দুল হক অমি, সহ প্রশিক্ষণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাওছার আহমদ, সদস্য তানভীর আহমদ, ইছামতি ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল হাসিব তাপাদার, সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. মাজেদুল হক চৌধুরী -কে সভাপতি, মো. নাজিম উদ্দিন -কে সাধারণ সম্পাদক ও মিজানুল ইসলাম -কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি ওলিউর রহমান, মামন আহমদ, শাকিল চৌধুরী রিমন, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, আব্দুল আহাদ নাইম, প্রচার সম্পাদক আজহার আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক ফয়ছল আহমদ, অফিস সম্পাদক নাইম আহমদ, সহ অফিস সম্পাদক মাহিন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক রিয়াজ আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মিজানুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাহি আহমদ চৌধুরী, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুফিদুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিলন আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী আকবর, মাহবুব আলম, সদস্য নাবিল আহমদ, আল আমীন, এনায়েত হোসেন, জিসান আহমদ, ছালিক আহমদ, মিজান আহমদ, আব্দুল্লাহ আহমদ ও নাহিদ আহমদ।






