আজ-  ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন «» সিলেটে জাগো মুসলিম পরিষদের বৃক্ষরোপণ  «» দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ «» BD’s 1st Biggest OPPO Photography Contest 2026 Finale Celebrates Record 23K+ Submissions

কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২৩ আগস্ট ২০২৬) দুপুরে শহীদনগর বাজারের গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকা প্রবাসী লায়ন ইঞ্জিনিয়ার বশীর উদ্দীন আহমেদ প্রতিষ্ঠিত ‘বেগম নুরজাহান মেমোরিয়াল ট্রাস্ট’।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ। ট্রাস্টের সভাপতি আব্দুল হক চৌধুরী সাইস্তার সভাপতিত্বে ও সাংবাদিক মাইদুল ইসলামের সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক জমশেদ আলী, সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এবং লেখক ও সাংবাদিক আব্দুল হাই ইদ্রিছী।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর অধ্যবসায় ও নিয়মতান্ত্রিক পড়াশোনার মাধ্যমেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনে দেশ ও দশের কল্যাণে শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
পরে জিপিএ ৫ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়।
পরে বশীর উদ্দীন আহমদ এর সৌজন্যে বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।