আজ-  ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নিরাপদ খাদ্য আইনে নওগাঁয় তিন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা «» আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান «» কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  «» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন

বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান

(বগুড়া) প্রতিনিধি : অসুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। আজ রোববার বিকেলে বগুড়ার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামে ৩টি অসচ্ছল ও অসুস্থ  পরিবারের মাঝে বৃহত্তর সান্তাহার সমিতির জাকাত ফান্ডের পক্ষ থেকে এই আর্থিক সহায়তার নগদ টাকা  তুলে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম বাচ্চু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা আমিনুল ইসলাম কোহেল, আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্র দলের নেতা ইয়াশ হোসেন আকাশসহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা। আর্থিক সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা সাবেক পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, কঠিন সময়ে পাওয়া এই সহযোগিতা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে সাধারণ মানুষের পাশে থাকলে আমরা অসহায় মানুষগুলো সাহস ও ভরসা পাবো। এ বিষয়ে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করা হলে বিপদের সময়ে পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে।