আজ-  ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২ «» লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা অনুষ্ঠিত «» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে।

মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বর্ধিত ফি আরোপ না করা এবং দ্বাদশ শ্রেণিসহ সকল বর্ষে আরোপিত বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। অধ্যক্ষের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক তারেকুজ্জামান ভূঁইয়া। শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন- রাজিব সূত্রধর, নাদিয়া আক্তার জুই, তাহসিনা জান্নাত, সালমা আক্তার, তাসনিম আলম শীর্ষ, সবুজ শর্মা, রাতুল রায়, অর্ণব রায়, কামরুন্নাহার মাহফুজা, তৃষা দেবনাথসহ অন্যান্য শিক্ষার্থীরা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, মৌলভীবাজার সরকারি কলেজ জেলার অন্যতম বৃহৎ ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটিতে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়ালেখা করছেন। সেশন ফি, ভর্তি ফিসহ বিভিন্ন ধরনের ফি বৃদ্ধি করা হলে অনেক শিক্ষার্থীর ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয় এবং তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ার আশঙ্কা থাকে। তারা আরও বলেন, অতিরিক্ত ফি আরোপের কারণে শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখা, শ্রেণিকক্ষে উপস্থিতি ও পরীক্ষার ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বর্ধিত ফি আরোপ না করা এবং দ্বাদশ শ্রেণিসহ সকল বর্ষে পূর্বে আরোপিত বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা সকলের জন্য শিক্ষার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।