আজ-  ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন «» মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে সততা স্টোর এর শুভ উদ্বোধন «» কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ «» জিয়া সাইবার ফোর্স মৌলভীবাজার পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন «» ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে- মো. মশিউর রহমান «» আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা

মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন।

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: 

মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির তিন বছর মেয়াদি শক্তিশালী পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে আলাপ-আলোচনার মাধ্যমে নবগঠিত এ কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় মৌলভীবাজারের ওয়েস্টার্ন পার্টি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় নবনির্বাচিত সভাপতি কাজী মুজীবুর রহমান সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী বদরুল ইসলাম এবং কাজী সৈয়দ ইউনুস আলী।

সভা পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী মহিউছ্ছুন্নাহ আজমী।

নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে কাজী মুজীবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কাজী কুতুব, সহ-সভাপতি কাজী কবীর তালুকদার, সাধারণ সম্পাদক কাজী মহিউছ্ছুন্নাহ আজমী, সহ-সাধারণ সম্পাদক কাজী ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী ময়নুল বখশ, অর্থ সম্পাদক কাজী নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী ফখর উদ্দীন এবং অফিস সম্পাদক কাজী জরিফ মিয়া নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—কাজী মো. সিরাজুল ইসলাম, কাজী মো. বদরুল ইসলাম, কাজী আব্দুল আলীম, কাজী সৈয়দ ইউনুস আলী, কাজী ইউসুফ আলী সিরাজী, কাজী আব্দুর রহিম, কাজী মনসুর বখত, কাজী মির্জা লুকমান ও কাজী ইউসুফ শরীফ।

সভায় বক্তারা নবগঠিত কমিটির মাধ্যমে মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে কাজী সৈয়দ ইউনুস আলী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া-মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।