আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

যৌন নিপীড়কদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান

‘#মি টু’ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে, যৌন নিপীড়নকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে নারী সাংবাদিক কেন্দ্র

রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে যৌন নিপীড়ন বন্ধের অঙ্গীকার করার পাশাপাশি নিপীড়নের শিকার মানুষের পক্ষে দাঁড়াতে এবং নিপীড়নকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানানো।

এতে বলা হয়, যৌন নিপীড়ন বন্ধে পাঠ্যসূচিতে নারীকে শ্রদ্ধা করার মনোভাব শেখাতে হবে। এ ব্যাপারে সরকারের দায়িত্ব রয়েছে।

মানববন্ধনে আরও অংশ নেন নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, নিজেরা করির প্রধান সমন্বয়কারী খুশী কবীর, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ ও সাবেক সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য মইনুল আলম, বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভি, হ্যাশট্যাগ মি টু আন্দোলনের সাহসী যোদ্ধা মুশফিকা লাইজুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং এনজিও ও রাজনৈতিক কর্মীরা।চ্যানেল আই