দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে দেশীয় এল জি, পিস্তুল ও এক রাউন্ড সট গানের গুলি সহ ১ জন কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃতে। এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী এল জি পিস্তুল ও ১ রাউন্ড সট গানের গুলি সহ দৌলতপুর উপজেলার পাকুড়িয়া ভাঙ্গা পাড়া
এলাকার আকবার আলীর ছেলে সেকুল (৪৫) কে আটক করে। পুলিশ জানান, সেকুলের নামে বিভিন্ন থানায় ৪ টি মাদক মামলার ৩ টাতে ওয়ারেন্ট ও বিভিন্ন থানায় একাধিক 
মামলা রহিয়াছে, সে তার এলাকার চিহ্নিত অপরাধী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য পাচারের পস্তুতি
চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামালপুর ঘাটপাড়া এলাকা থেকে অস্ত্র ও গুলি সহ সেকুল কে আটক করে পুলিশ। তার নামে দৌলতপুর থানাতে অস্ত্র
আইনে একটি মামলা হয়েছে, তাকে কুষ্টিয়া জেল হাজতে পাঠানো হয়েছে
দৌলতপুরে অস্ত্র ও গুলি সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ১৯, ২০১৮, ৩:২০ অপরাহ্ণ • ৫ বার পঠিত






