আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধি:
আশুলিয়ায় উত্তরা ব্যাংক লিমিটেড এর শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকার শাহ আলম টাওয়ারে এ শাখার শুভ উদ্বোধন করা হয়।উত্তরা ব্যাংক আশুলিয়া শাখার ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ইফতেখারুল
ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন।এসময় আশুলিয়া শাখার বিভিন্নস্থরের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সব শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় এবং ফিতা কেটে এই শাখার উদ্বোধন করা হয়
আশুলিয়ায় উত্তরা ব্যাংকের শাখা উদ্বোধন






