আজ-  ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত «» নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার «» যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ  «» বগুড়া আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ «» ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত «» সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীসংগঠনের ভূমিকা অপরিসীম- কয়েছ লোদী «» কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার; মামলা দায়ের «» কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ «» শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার «» শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

দৌলতপুরে ডাকাতির স্বর্ণালংকার উদ্ধার আটক- ১

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউপি‘র দৌলতখালী গ্রামের মৃত আয়েন
উদ্দীনের ছেলে ওলিউল্লাহর বাড়ী থেকে ডাকাতি হয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে অতিরিক্ত পুলিশ সুপার
নূর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ। এ ঘটনায় আনারুল (৩৫) নামে এক ব্যাক্তিকে
আটক করে পুলিশ।পুলিশ জানায়, গত ৫ নভেম্বর রাতে ওলিউল্লাহ এর বাড়ীতে ডাকাতি হয় এসময় তার বাড়ী
থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যাই ডাকাতরা । এ ব্যাপারে ওলিউল্লাহ বাদী হয়ে পরদিন
থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর রবিবার গভীর রাতে গোপন
সংবাদের ভিত্তিতে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে দৌলতপুর
থানার ওসি নজরুল ইসলাম, ওসি তদন্ত আজগর হোসেন, এস আই সাইফুল ইসলাম,্এ এস আই আসাদ,এ
এস আই সাহেব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মথুরাপুর বাজার এলাকা থেকে দৌলতপুর
উপজেলার মথুরাপুর কান্দীর পাড়া গ্রামের আঃ জব্বারের ছেলে আনারুল (৩৫) কে আটক করে। এ সময় তার
কাছে থাকা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী
সাংবাদিকদের জানান কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম স্যারের
নির্দেশনায় গত ২৫ নভেম্বর রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনারুলকে আটক হয়। তার দেওয়া
তথ্য মতে আমরা কিছু স্বর্ণ উদ্ধার করেছি এবং আটককৃত আনারুল আদালতে ডাকাতির সাথে জড়িত
আসামিদের নাম উল্লেখ করে ১৬৪ ধারা মতে স্বীকারুক্তি মূলক জবানবন্দী দিয়েছে। অপর দিকে এই
ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকা প্রধান আসামী আন্তজেলা ডাকাত দলের সর্দার ঝোড়– গত ১৮
নভেম্বর ভেড়ামারা উপজেলার হাওয়াখালী মাঠে দু‘দল ডাকাতের মধ্যে বন্দুক যুদ্ধে নিহত হয়। নিহত ঝোড়–
গত এক মাসে ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫ টিরও অধিক ডাকাতির ঘটনা
ঘটিয়েছে বলে জানাগেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অবশিষ্ট টাকা ও
স্বর্নালংকার উদ্ধার ও বাঁকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলাচ্ছে পুলিশ।