আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নূরপুর ও ব্রাহ্মণডোরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫ মেম্বার পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫ জন ও মেম্বার পদে ৮৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 27 নভেম্বর সোমবার মনোনয়ন দাখিলের শেষ দিনে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তপন জ্যোতি অসীমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীদের মধ্যে নূরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, ৯টি ওয়ার্ডের মেম্বার পদে ২৮ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, ৯টি ওয়ার্ডের মেম্বার পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নূরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মুখলিছ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোঃ আঃ কাইয়ুম ফারুক, মোঃ ফজলুল করিম, ফয়েজ আহম্মেদ, সৈয়দ ফুরকান আলী ও মোঃ বাবলু মিয়া। সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- ১নং ওয়ার্ডে আয়েশা আক্তার জাসমিন, রিনা বেগম ও পান্না ইসহাক; ২নং ওয়ার্ডে শাহিদা আক্তার, রাবিয়া খাতুন ও কামরুননাহার বেগম; ৩নং ওয়ার্ডে মোছাঃ মুক্তা আক্তার, রাবিয়া বেগম ও সন্ধ্যা রানী। সাধারণ আসনে মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- ১নং ওয়ার্ডে- জুয়েল মিয়া, আব্দুল করিম, মোহাম্মদ জসিম উদ্দিন ও শেখ তানভীর হোসেন সফিক; ২নং ওয়ার্ডে- মোঃ ফারুক মিয়া, জাকির হোসেন, সোহেল মিয়া ও মোঃ সৈয়দ আলী; ৩নং ওয়ার্ডে- মোহাম্মদ আব্দুল কাদির, মোহাম্মদ ফরিদ মিয়া ও মোঃ আকছির মিয়া; ৪নং ওয়ার্ডে- মোঃ দিদার হোসেন, মোঃ আবুল কালাম, মোঃ আক্তার মিয়া, মোঃ আলা উদ্দিন ও মোঃ হাবিবুর রহমান টেনু; ৫নং ওয়ার্ডে- মোঃ শাহজাহান মিয়া ও মোঃ শাহ আলম; ৬নং ওয়ার্ডে- মোঃ সোহেল মিয়া, আব্দুর ছত্তার ও ওয়াহিদুর রহমান; ৭নং ওয়ার্ডে- মোঃ খোকন মিয়া তালুকদার, নুরুল ইসলাম ও মোঃ শফিকুল হক সুয়েব; ৮নং ওয়ার্ডে- সৈয়দ এম. এ. আর মাসুক মিয়া ও আব্দুল হাসিম এবং ৯নং ওয়ার্ডে- মোঃ আবু বকর সিদ্দিক ও মোঃজাকিরমিয়া।ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুসাইন মোঃ আদিল জজ মিয়া, বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু তাহের, স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহাঙ্গীর মিয়া চৌধুরী, মোঃ তাজুল ইসলাম, মোঃ হুমায়ুন কবীর, মোঃ টিপু সুলতান, আলহাজ্ব গোলাম রব্বানী, জামাল উদ্দিন। সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- ১নং ওয়ার্ডে মোমেনা খাতুন, রহিমা বেগম ও রাজিয়া খাতুন; ২নং ওয়ার্ডে মোছাঃ মাসুদা খাতুন, কলম চাঁন, যশোদা সরকার, রিপন খাতুন, আছমা আক্তার ও মোছাঃ লিপি আক্তার; ৩নং ওয়ার্ডে সৈয়দা রিনা আক্তার, মোছাঃ ছালমা আক্তার, পিয়ারা খাতুন ও মোছাঃ জরিনা আক্তার। সাধারণ আসনের মেম্বার পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- ১নং ওয়ার্ডে রহিম মিয়া, ফুরুক মিয়া, তৌহিদ মিয়া ও মোঃ মোহন মিয়া; ২নং ওয়ার্ডে- মোঃ কামরু ইসলাম ছবির, মোহাম্মদ ফুরুক মিয়া, মোঃ মশিউর রহমান ও মোঃ আক্তার মিয়া সর্দার; ৩নং ওয়ার্ডে- মোঃ করিম বক্স বায়োজিদ, জলফু মিয়া, মোঃ আলা উদ্দিন ও কাজী মহারাজ মিয়া; ৪নং ওয়ার্ডে- মোঃ আব্দুল ওয়াদুদ, ছাবুদ আলী, মোঃ ছোয়াব মিয়া তালুকদার ও মোঃ ইকবাল মিয়া দুলাল; ৫নং ওয়ার্ডে- মোঃ লুৎফুর রহমান, মোঃ লুৎফুর রহমান, দিলীপ আচার্য্য, নান্টু সূত্রধর ও লব মোহন ঋষি; ৬নং ওয়ার্ডে- শাহাব উদ্দিন ফরিদ, সুমন চন্দ্র দেব ও শাহিন মিয়া; ৭নং ওয়ার্ডে- হিরাজ মিয়া, আকছির মিয়া, মজলিশ মিয়া চৌধুরী ও বাবুল মিয়া; ৮নং ওয়ার্ডে- হুমায়ুন কবির, ওয়াহিদ মিয়া, শেখ কালাম মিয়া ও বজলু মিয়া; ৯নং ওয়ার্ডে কামাল মিয়া, গিয়াস উদ্দিন, নুর মিয়া, মোঃ আয়নুল হক নোমান, করিম হোসেন ও মোঃ সেলিম আহমেদ।
প্রসঙ্গত, আগামী ২৯ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। ৬ ডিসেম্বর প্রত্যাহার ও ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২৮ ডিসেম্বর এ দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এছাড়া একই দিনে নিজামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে ৩ মেম্বার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন- তারা মিয়া, মোঃ আব্দুল আওয়াল ও মোঃ আব্দুল জব্বার। এখানে উল্লেখ্য, এ ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মুসলেহ উদ্দিন সপরিবারে আমেরিকা চলে যাওয়ায় এ ওয়ার্ডের মেম্বার পদটি শূন্য হয় #