আজ-  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল «» কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ «» বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড «» কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার «» মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন «» একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ «» ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়েকমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত «» শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ «» লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপ্তাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষাঙ্গণে সচেতনতা মূলক মাদক বিরোধী আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে আপ্তাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষাঙ্গণে সচেতনতা মূলক মাদক বিরোধী আলোচনা সভা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। সোমবার (২৭ নভেম্বর) সকালে মৌলভীবাজারের আপ্তাবউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিভা রাণী চক্রবর্ত্তী এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নিজাম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাফরুল্ল্যাহ কাজল। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমদ, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো: মশাহিদ আলম, আদর মাদকাশক্তি চিকিৎসা ও পূনবাসন কেন্দ্রের পরিচালক নিখিল তালুকদার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সাবেক প্র্রধান শিক্ষক নুরুল হক।
অনুুষ্ঠানে স্¦াগত বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবোধ কুমার বিশ্বাস। সভা বক্তারা বলেন, মাদক সমাজের একটি মারাত্মক ব্যাধি। যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এ ব্যাধির ছোবলে পড়ছে। আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, দেশ ও জাতির কর্ণধার। এসব তরুণকে সত্য, সঠিক ও সুন্দরভাবে গড়ে তোলার মধ্যে দেশের কল্যাণ নিহিত। মারাত্মক ব্যাধি থেকে প্রতিকারের উপায় হল নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটাতে হবে। আর এই জন্য দরকার পারিবারিক উদাসিনতা ও অবহেলার নিরসন। সুস্থ সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে আকর্ষণীয় ও আদর্শ কার্যক্রম তুলে ধরতে হবে।