আজ-  ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল «» আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক  «» বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত «» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে আব্দুন নূর-নূরজাহান চৌধুরী ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুর নূর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা-২০১৭ উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় ও আহমদনগর দাখিল মাদ্রসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষার সমন্বয়কারী মিজানুর রহমান মিষ্টার জানান, মেধাবৃত্তি পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ৬৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৩২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের উপর সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। মেধাবৃত্তি পরীক্ষায় অতিথি হিসাবে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন কমলগঞ্জের সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, আব্দুর নূর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর নূর মাষ্টারসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নোট: ছবি সংযুক্ত।