আজ-  ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১২ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার «» রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: বগুড়ায় মির্জা ফখরুল «» শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের «» সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি হোটেল শ্রমিক ইউনিয়নের «» নতুন কুড়ি জাতীয় পর্যায়ের বালক কাবাডি প্রতিযোগীতায় সিলেট বিভাগ চ্যাম্পিয়ন «» নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে উদ্বোধন হলো দেশের ২য় চা নিলাম কেন্দ্র 

দীপ্ত ডেস্ক:

চট্রগ্রামের পর দেশের ২য় চা নিলাম কেন্দ্রে উদ্বোধন হল চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।&nbsp; শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার সময় শ্রীমঙ্গলের মৌলভীবাজাররোডস্থ খাঁন টাওয়ারে চা নিলাম কেন্দ্রের শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসময় উপস্থিত ছিলেন, ট্রি প্লার্ন্টাস এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের আহবায়ক ও জাতিসংঘের সাবেক এম্বাসেডর ড. একে আব্দুল মোমেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সফিনুল ইসলাম, মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার ২ আসনের সাংসদ আব্দুল মতিন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার শাহ জালাল, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ স¤পাদক মিছবাউর রহমান প্রমুখ। <br>
উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে চা নিলাম কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান&nbsp; আয়োজন করা হয়। <br>
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, তিনি ১৯৮২ সালে শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র চালুর প্রস্তাব করে ছিলেন। আর তা বাস্তবায়ন হতে ৩৫ বছর সময় লেগেছে। প্রধানমন্ত্রী ২০১২ সালে মৌলভীবাজার জেলায় এসে বিজয়ের মাস ২৯ ডিসেম্বরেই বলেছিলেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলেই হবে ২য় চা নিলাম কেন্দ্র। আজ দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। চায়ের ভবিষ্যৎ ভালো। আগামী জানুয়ারী থেকে নিলাম কার্যক্রম চালুর আশ্বাসও দেন তিনি। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের&nbsp; জবাবে চা বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, সিলেটের চা বাগান গুলোর ফেক্টরী থেকে চা ট্রাকে লোড করে কয়েক রাউন্ড তেরপাল ও পলিথিন মুড়িয়ে তার পর সিলগালা করে নিলামে উঠানোর জন্য পাঠানো হয় চট্টগ্রাম অকসন হাউজে। কিন্তু এতে পোহাতে হয় নানান বিপত্তি। কখনও পথে হয় চুরি, বৃষ্টির সময় চায়ে জমে মহেসচার। ট্রান্সপোর্টের কারনে সময়মতো অকসনে অনেক বাগান অংশগ্রহনও করতে পারেন না। আর এ থেকে পরিত্রান পেতে বিগত ৩০ বছর ধরে&nbsp; শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের দাবী জানিয়ে আসছেন এ এলাকার মানুষ। এরই ফলশ্রæতিতে আজ চা নিলাম কেন্দ্রের ঘোষনায় আমরা অত্যন্ত আনন্দিত।