পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
বুধবার (১৬ মে) সকালে র্যালীটি শহরের পশ্চিমবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্ট্রাল রোডে এসে সমাবেশে মিলিত হয়। র্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্তিত ছিলেন জেলা শিবিরের সভাপতি আব্দুল মুমিত, শহর শিবিরের সাধারণ সম্পাদক মিছবাহুল হাসান, জেলা শিবিরের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
রমজানকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে শিবিরের বর্ণাঢ্য র্যালী
Catagory : মৌলভীবাজার | তারিখ : মে, ১৬, ২০১৮, ১২:৪৮ অপরাহ্ণ • ২ বার পঠিত






