স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান তথাা মহানগর আওয়ামীলীগের সভাপতি
আনোয়ার হোসেন বলেছেন,আওয়ামীলীগ জনগনের। সেবার জন্য এ দলের জন্ম। যারা
দলের জন্য দায়িত্ব নিয়ে কাজ করে জননেত্রী শেখ হাসিনা তারেকেই মূল্যায়ণ
করে। যার জলন্ত উদাহরণ আমি নিজেই। বাংলাদেশ আওয়ামীলীগ এ দেশের সবচেয়ে বড়
একটি শক্তিশালী দল। এ দলে যারা নিবেতি প্রাণ হয়ে প্রকৃত ভাবে কাজ করে
তারা কখনোই প্রতারিত হয়না।
শনিবার বিকেলে বন্দরের গকুলদাসেরবাগ চৌরাস্তা সংলগ্ন ময়দানে মহানগর
আ’লীগের সদ্য মনোনীত সহ-সভাপতি বীরমক্তিযোদ্ধা আলহাজ¦ ওসমান গনি ভূইয়ার
গন সংবর্ধণা অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আজকে নারায়ণগঞ্জে পারিবারিকতান্ত্রিক রাজনীতি শুরু হয়েছে।
একটি পরিবারের পক্ষে শ্লোগান দিচ্ছে এর নাম রাজনীতি নয়। জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বার্থের জন্য রাজনীতি করে নাই। তিনি
বাংলার মানুষের মুক্তির জন্য রাজনীতি করেছিলেন। এ দেশকে সোনার বাংলা
উপহার দেয়ার স্বপ্ন এঁটেছিলেন। কিন্তু আজ আমরা কি দেখছি? নিজেদের দলের
মধ্যে এত বিভাজন কেন থাকবে। একটি মহল দলকে ভুলে গিয়ে পরিবারতান্ত্রিক
রাজনীতিতে লিপ্ত রয়েছে। যা দলের জন্য ক্ষতি সাধণ বয়ে আনবে। জাতীয়
নির্বাচন সন্নিকটে তাই সকল বিভাজন ভূলে গিয়ে আমরা আওয়ামীলীগের পতাকাতলে
সমবেত হতে চাই। এত করে হয়তো আমরা বঙ্গবন্ধুর আর্শকে প্রতিষ্ঠিত করতে
পারব।
আলহাজ¦ মজিবুর রহমান মেম্বারের সভাপতিত্বে এবং ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের
সাবেক সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান ও যুবলীগ নেতা জুয়েল আহাম্¥দের
সঞ্চালনায় সংবর্ধনানুষ্ঠানে প্রধাণ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য
রাখেন নারায়ণগঞ্জ মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আ’লীগের সভাপতি
বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ,মহানগর আ’লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম
চৌধুরী,সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদা মালা,যুগ্ম সম্পাদক জিএম
আরমান,প্রচার সম্পাদক এডভোকেট হাবিব আল মুজাহিদ পলু,ধামগড় ইউনিয়ন
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ
আবদুল আলী,নাসিক এর ২৫,২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে
আরা বেগম,মহানগর যুব মহিলা আওয়ামীলীগের আহবায়ক নুরুন্নাহার সন্ধা.২৩নং
ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ নেত্রী সীমা সুলতানা সিমলা,শেখ মোঃ আলমগীর
প্রমুখ।
বন্দরে জগন্নাথ দেবের রথযাত্রা
উৎসব উপলক্ষে শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের
রথযাত্রা উৎসব উপলক্ষে শনিবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি বন্দর সাবদিস্থ শ্রী শ্রী রক্ষাকালী মন্দির হতে দীঘলদী
রক্ষাকালী মন্দিরে পৌছে জগন্নাথ দেবের উপাসনায় মিলিত হয়। বন্দর থানা ও
মদনগঞ্জ ফাঁড়ি পুলিশের দেয়া কঠোর নিরাপত্তায় এ শোভাযাত্রার নেতৃত্ব দেন
সাবদি রক্ষাকালী মন্দিরের সভাপতি ও নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের
কার্যকরী সদস্য শ্রী পুলক কান্তি ঘোষাল বাচ্চু। রথযাত্রায় অংশ নেন দীঘলদি
রক্ষাকালী মন্দিরের সভাপতি সুনীল চন্দ্র দাস, শ্রী প্রতীম ঘোষাল, পুরোহিত
পাগল পরীচাঁদ ভারতী,সুনিল হালদার, বিষম ঘোষ, মানিক চন্দ্রসহ হাজার হাজার
সনাতন ধর্মাবলম্বী। এ রথযাত্রার ফিরতি যাত্রা হবে আগামী ২২জুলাই।
মহিউদ্দিন বন্দর প্রেসক্লাবের ফের সম্পাদক
হওয়ায় নাগরিক ফোরামের অভিনন্দন
স্টাফ রিপোর্টার:
দৈনিক নয়াদিগন্তের বন্দর প্রতিনিধি মহিউদ্দিন সিদ্দিকী ফের বন্দর
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও
আন্তরিক অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ আদর্শ নাগরিক ফোরামের সকল
কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ফোরামের সদস্য সচিব সোনিয়া আহমেদের সাক্ষরিত এক
বার্তায় তারা উল্লেখ করেন,বন্দর প্রেসক্লাব সময়য়োপযোগী একটি সিদ্ধান্ত
নিয়ে মহিউদ্দিন সিদ্দিকীকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে প্রকৃত সংগঠনের
পরিচয় দিয়েছে। প্রমাণ করেছে তারা বিচক্ষণ। তাদের বর্তমান কমিটির
উত্তরোত্তর অগ্রগতি ও সফলতা কামনা করছি।






