আজ-  ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল «» আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক  «» বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত «» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০১৯ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন


দীপ্তনিউজ ডটকম:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০১৯ ব্যাপক-উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বুধবার সকাল ১১টায়, স্কুল ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ।


সম্মানিত অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষখ সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, স্কুল পরিচালকদের মাঝে মো. নাদির হোসেন, শামিম আহমেদ, দৈনিক খোলা কাগজ ও আনন্দ টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল আহমদ পাপ্পু।


অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সদস্য ইকরাম হোসেন, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মোঃ আলমগীর মিয়া, বিজিবি সদস্য সাইফুল ইসলাম, মোঃ মিজানুল হক, এবং, ব্যবসায়ী শেখ ফয়সল আহমদ।

স্কুলের সহকারী শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, কোহিনুর আক্তার শারমিন ও আতিকা ইয়াসমিন। অনুষ্ঠানে দুই শতাধিক অভিভাবক এবং শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিল।


প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ ডিসেম্বর শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা লাভ করে।