আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ‘নৈতিকতা ও শিষ্টাচার শীর্ষক’ আলোচনা সভা

 

দীপ্ত নিউজ ডটকম, নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জালালিয়া রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র আইডিয়াল ছাত্র সংসদের উদ্যোগে বিষয়ভিত্তিক সাপ্তাহিক আলোচনা সভা বেলা সাড়ে বারোটায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভার অলোচ্য বিষয় ছিল ‘নৈতিকতা ও শিষ্টাচার’।

নির্ধারিত বিষয়ে প্রধান অতিথির আলোচনা করেন- আইডিয়াল ছাত্র সংসদের প্রধান পৃষ্টপোষক, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

আইডিয়াল ছাত্র সংসদের কার্যকরি কমিটির সভাপতি, স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্র সংসদের জিএস মুন্না আলীর সঞ্চালনায় সভায় আলোচনা করেন ছাত্র সংসদের সহ-সভাপতি, স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান এবং সাদিকুর রহমান। সভায় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক শারমিন জান্নাত, রেশমী আক্তার ও কোহিনুর আক্তার শারমিন।

সভায় চতুর্থ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা তেলাওয়াতে কুরআন, ইসলামী ও দেশাত্ববোধক সংগিত, ছড়া-কবিতা এবং নির্ধারিত বিষয়ে বক্তব্যে অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, ছাত্র-ছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশ, ভবিষ্যতের যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করার লক্ষে আইডিয়াল ছাত্র সংসদ গঠন করা হয়েছে।