দীপ্ত নিউজ ডটকম : শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১০টায়, জালালিয়া রোডস্থ বিদ্যালয় ক্যাম্পাসে ‘বর্ষবরণ উৎসব’ অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র প্রিন্সিপাল এহসান বিন মুজাহির’র সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক সাদিকুর রহমান, শারমিন জান্নাত, রেশমী আক্তার ও কোহিনুর আক্তার শারমিন।






