আজ-  ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল «» আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক  «» বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত «» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ ও পরীক্ষার ফলাফল প্রকাশ

 

দীপ্ত নিউজ ডটকম :  মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রথম সেমিস্টার ও প্রাক ষান্মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

 

স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরিচালমন্ডলীর সভাপতি মোঃ আব্দুল মোমিন।

 

অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন-প্রণব বৈদ্য, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আলমগীর মিয়া, আনসার সদস্য এহছান আহমদ, ক্বারী মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, কোহিনুর আক্তার শারমিন, পিংকি গোয়ালা, প্রিয়াক দেব বর্মা।

 

অনুষ্ঠানে প্লে থেকে নবম শ্রেণির প্রথম সেমিস্টার ও প্রাক ষান্মাসিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। ৪৮টি জিপিএ ফাইভসহ শতভাগ পাশ করে শিক্ষার্থীরা।

 

প্রসঙ্গত, শিক্ষার্থীদের পড়ালেখার গুণগতমান উন্নয়ন শতভাগ নিশ্চিতকরণ, শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি, ঝড়ে পড়া শিক্ষার্থী রোধ, স্কুলে শিখন-বান্ধব পরিবেশ বজায় রাখা, দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নসহ শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে অভিভাবকদের নিয়ে এ মতবিনিময় সমাবেশের আয়োজন করে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল।