আজ-  ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: সৈয়দ আবদাল আহমদ «» ইমন আহমদ সিদ্দিকী সভাপতি, আব্দুস শুকুর সাধারণ সম্পাদক «» কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিতি, থানায় কনের অভিযোগ; «» তালামীযে ইসলামিয়া ৮ নং মাধপপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন «» প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস;কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ «» দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই: আবু তালহা তোফায়েল «» আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুব লীগের দুই নেতা আটক  «» বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত «» রিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ «» ছাত্রলীগের লকডাউনের প্রতিবাদে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

পড়া-লেখার মানোন্নয়নের লক্ষ্যে সাইটুলা মাদরাসার মতবিনিময় সভা ও কমিটি গঠন

শ্রীমঙ্গলের সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার মতবিনিময় সভা ও কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, দীপ্তনিউজ ডটকম : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার শিক্ষার্থীদের পড়া-লেখার মানোন্নয়নের এবং মাদরাসার সার্বিক উন্নয়নের লক্ষ্যে অভিভাবকসহ এলাকার বিশিষ্ট্য ব্যক্তিবর্গ এবং যুবকদের নিয়ে এক মতবিনিময় সভা’র আয়োজন করে সাইটুলা মাদরাসা কর্তৃপক্ষ। রবিবার সকাল ১০টায় সাইটুলা মাদরাসা মাঠে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ এহসানুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ।

 

সভায় পড়া- লেখার মানোনয়ন্নয়ন, মাদরাসার সার্বিক উন্নয়ন নিয়ে উন্মোক্ত বক্তব্য রাখেন মোঃ কবিরুল ইসলাম, ফখর উদ্দিন, আসিদ আলী, নুরুল ইসলাম, চনু মিয়া, আবিদুল ইসলাম জাহির, তাজুল ইসলাম।

 

সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে মাদরাসা পরিচালনার লক্ষ্যে ২ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা তথা কার্যকরি কমিটি গঠন করা হয়। উপস্থিত সবার মতামতের ভিত্তিতে মাদরাসা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সহ-সভাপতি আব্দুস সালাম এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ এহসানুল হক।

 

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন কবিরুল ইসলাম, ফখর উদ্দিন, আসিদ আলী, নুরুল ইসলাম, তাজুল ইসলাম-১, মোঃ খতিব, মোঃ চনু মিয়া, আবিদুল ইসলাম জহির, ছাহেব আলী, মোঃ রাহেল, সেলিম আহমদ এবং তাজুল ইসলাম-২। প্রসঙ্গত, এই প্রাচীনতম কওমি মাদরাসাটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা প্রিন্সপাল মাওলানা মুজাহিরুল হক। নূরানীসহ ইবতেদায়ী শ্রেণি পর্যন্ত মাদরাসায় পাঠদান চলছে।