আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

ছেলেধরা গুজবরোধে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে সচেতনতামূলক সভা ও অভিভাবক সমাবেশ

 

স্টাফ রিপোর্টার : ছেলে ধরার গুজব রোধে অভিভাবক এবং শিক্ষার্থী নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন করেছে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়ার স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল থানার এ এস আই আনোয়ার হোসেন, শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল আহাদ।

 

 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে এবং স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার পরিচালনায় জনসচেতনতামুলক সভায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটিসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন-এক শ্রেণির মানুষ সমাজের অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে এসব গুজব রটাচ্ছে। ছেলেধরা একটি গুজব মাত্র। এই গুজবের আশ্রয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকজনকে গণপিটুনী দিয়ে হত্যা করা হয়েছে। যা খুবই লজ্জাজনক। একজনকেও ছেলেধরার সাথে সম্পৃক্ত পাওয়া যায়নি, এটি সম্পূর্ণ গুজব। সভায় বক্তরা ছেলেধরা গুজব রোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কোথাও কাউকে সন্দেহজনক মনে হলে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়ার অনুরোধ করেন। প্রয়োজনে ৯৯৯ নাম্বারে ফোন করে জানিয়ে দেয়ার কথাও বলেন।

 

 

 

এর আগে বেলা ১২টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ এবং ষান্মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে স্কুলের প্রিন্সিপালসহ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পাঠোন্নতি বিবরণী তুলে দেন।