আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

শ্রীমঙ্গলে স্টাডি হেল্প কোচিং সেন্টারের তৃতীয় শাখা উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক, দীপ্ত নিউজ ডটকম : মৌলভীবাজের শ্রীমঙ্গলে স্টাডি হেল্প কোচিং সেন্টারের তৃতীয় শাখার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বিকালে শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডে এক মতবিনিময় সভার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক, তরুণ ব্যবসায়ী মোঃ শামীম আহমদ।

 

স্টাডি হেল্প কোচিং সেন্টারে পরিচালক হাবিবুর রহমানের সভাপতিতে ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ নাদির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোচিং সেন্টারের শিক্ষিকা পলি দেব, রিপা গুপ্তা, রুমি আক্তার, মাহমুদা আক্তার, ইসরাত জাহান মুক্তা। প্রসঙ্গত, কোচিং সেন্টারটি ‘তোমাদের মেধা আমাদের পরিচর্যা’ এই  স্লোগানকে সামনে নিয়ে ২০১৬ সালের ১ মার্চ থেকে শ্রীমঙ্গলের রামনগরের মণিপুরী পাড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এ বছর সাফল্যের চতুর্থবর্ষে পদার্পণ করেছে। শ্রীমঙ্গলের টিকিরিয়া মণিপুরি পাড়া এবং রামনগর মণিপুরী পাড়ায় এ কোচিং সেন্টারের আরও দুিট শাখা রয়েছে। তৃতীয় শাখাটি শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোড।

 

বাণিজ্যিক মনোভাব নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেই ‘স্টাডি হেল্প কোচিং সেন্টারটি গত ৩ বছর ধরে শিক্ষার্থীদের সেবা করে যাচ্ছে বলে জানান কোচিং পরিচালক হাবিুবর রহমান। তিনি আরও জানান- চতুর্থ শ্রেণি থেকে একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শাখায় সৃজনশীল পদ্ধতীতে পাঠদান করানো হয় শিক্ষার্থীদের।

 

২০১৮ সালের পিইসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কোচিং সেন্টারের ৪ জন শিক্ষার্থী এ প্লাস এবং টেলেন্টপুল বৃত্তি পায়। এছাড়াও বিগত ৩ বছর শতভাগ সাফল্য অর্জন করে কোচিং সেন্টারের সুনাম বয়ে আনে কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীরা।