আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও পরীক্ষার ফল প্রকাশ

 

দীপ্তনিউজ ডটকম : মানসম্মত ও যুগোপযুগি শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সহকারী সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নেয়াব আলী।

 

অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আনসার বাহিনীর সদস্য সৈয়দ এহছান আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান, হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, রেশমি আক্তার, পিংকি গোয়ালা এবং প্রিয়াক দেব বর্মা। অনুষ্ঠানে প্লেথেকে পঞ্চম শ্রেণির দ্বিতীয় সেমিস্টার ফলাফল ঘোষণা করেন প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

 

৩৯টি জিপিএ ফাইভসহ শতভাগ পাশ করে শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে অভিভাবকবৃন্দের হাতে শিক্ষার্থীর পাঠোন্নতি বিবরণি তুলে দেয়া হয়।

 

প্রসঙ্গত, পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও লেখাপড়ার মানোন্নয়নের স্বার্থে অভিভাববক সমাবেশের আয়োজন করা হয়।