আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

শ্রীমঙ্গলে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন‌ এবং বৃক্ষরোপন কর্মসূচি

 

এহসান বিন মুজাহির,দীপ্ত নিউজ ডটকম : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এবং বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এবং স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন স্পর্শের আয়োজনে এ ক্যাম্পেইন এবং বৃক্ষরোপন কর্মসূচি অনুৃষ্ঠিত হয়।

 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সুব্রত সাহার উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদা কবীর।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসীন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শোমশের আলী, প্রভাষক সুব্রত সাহা, প্রভাষক চয়ন চক্রবর্তীসহ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।