আজ-  ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নিরাপদ খাদ্য আইনে নওগাঁয় তিন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা «» আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান «» কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  «» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে পিইসি-জেএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল

 

নিজস্ব প্রতিবেদক, দীপ্ত নিউজ ডটকম : শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০১৯ সালের পিইসি ও জেএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা ১২টায় শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়ির সহ-সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ।

 

স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক মুহাম্মদ নাদির হোসেন, শামীম আহমদ এবং এইচ এম ইয়াকুব চৌধুরী।

 

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, মুহিবুর রহমান, শারমিন জান্নাত, রেশমি আক্তার, কোহিনুর আক্তার, প্রিয়াব দেব বর্মা এবং পলি দেব।

অনুষ্ঠানে পিইসি ও জেএসসি পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার এডমিট কার্ড, রেজিস্ট্রেন কার্ডসহ শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।