দীপ্ত নিউজ ডটকম ডেস্ক : শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি ২০১৪ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে নিয়মিত বিভিন্ন শিক্ষামূলক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি প্রতি বছর ভিন্ন ভিন্ন বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের নিয়ে একটি ইভেন্ট আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় ১৪/১১/১৯ ইং অধ্যরোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় শ্রীমঙ্গল পৌরসভা যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন পিইসি পরীক্ষার্থীদের নিয়ে একটি ইভেন্ট আয়োজন করা হয়। উক্ত ইভেন্টের শুরুতে ছিল মেধা যাচাই পরীক্ষা এবং এ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া ৩ জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়। তারপর শুরু হয় আলোচনা সভা ও পরীক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃশামীম মিয়া সভাপতিত্বে এবং সম্পাদক নাদির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি জনাব মো:ইসমাইল মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা বেগম,সহকারী শিক্ষক সোহরাব হোসেন,ম্যানেজিং কমিটির সভাপতি মিনারা হোসেন এবং দৈনিক প্রথম আলো পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার। পরিশেষে শিক্ষার্থীদের আপ্যায়ন ও আগামী রবিবার থেকে শুরু হওয়া পিইসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের জন্য শুভ কামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।






