আজ-  ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু «» দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন «» এআই দিয়ে এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে আসামি গ্রেপ্তার «» বগুড়া আদমদীঘি ১শ পিস ট্যাপেন্টাডলসহ একজন  গ্রেফতার «» বগুড়া আদমদীঘি’র ছাতিয়ানগ্রামে সাংসদ মহিত তালুকদার-কে সংবর্ধনা প্রদান «» কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  «» আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বাংলাদেশের আদিবাসীদের দূর্গম পথচলা «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড «» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় শিক্ষা পদকে শ্রীমঙ্গলের ইউএনও জেলায় শ্রেষ্ঠ

 

এহসান বিন মুজাহির :
প্রাথমিক শিক্ষা পদক ২০১৯-এ মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলাম। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে প্রাথমিক শিক্ষা পদক ২০১৯-এ মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ মনোনীত করা হয়েছে।

 

শ্রীমঙ্গল উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে মিড ডে-মিল চালু, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা, শিশুদের স্কুলগামী করতে উদ্বুদ্বকরণ, স্কুলগুলোতে অভিভাবক ও মাসমাবেশ আয়োজন, ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলগামী করা, দুর্গম ও পাহাড়ী এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের স্কুলগামী করতে শিক্ষা উপকরণযেমন- বাইসাইকেল, স্কুলব্যাগ, টিফিন বক্স, ডিকশেনারী, বই, খাতা, কলম প্রভৃতি বিতরণের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন।

 

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে অর্নাসসহ মাস্টার্স পাশ করে ২০১৩ সালে জানুয়ারিতে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরিতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়।