আজ-  ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নিরাপদ খাদ্য আইনে নওগাঁয় তিন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা «» আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান «» কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  «» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বিজয় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

 

নিজস্ব প্রতিবেদক : নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে। ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় এক বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ।

 

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহিবুর রহমান, শারমিন জান্নাত, রেশমী আক্তার, কোহিনুর আক্তার এবং প্রিয়াক দেব বর্মা।

 

বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহান জানানোর পাশাপাশি বিজয়ের মাহেন্দ্রক্ষণে বীর শহীদের চিরঞ্জীব চেতনার আলোকে নিজেদের আলোকিত করে জাতি গঠনের আহবান জানান।